গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি’র বিজয় র্যালি অনুষ্ঠিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে খাগড়াছাড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
বিজয় র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয়ের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে।
পাশাপাশি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি’কে জয়যুক্ত করে ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।
এতে আরও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা
বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, নজরুল ইসলাম প্রমূখ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































